1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘরে মিলল প্রেমিকের লাশ টিপু সুলতান,প্রেমিকা আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘরে মিলল প্রেমিকের লাশ টিপু সুলতান,প্রেমিকা আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (২৮) নামের এক প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে (২৬) আটক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।
অভিযুক্ত রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রাবাসী বশির আহমেদের স্ত্রী।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান বলেন, আমার ভাই টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়া সম্পর্ক চলছিল।
শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ চাচাতো বোন আঁখির সঙ্গে ফোনে কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে।
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
এ বিষয়ে উপপরিদর্শক দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায়, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD