1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ ডিসেম্বর (সোমবার) বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা, দোয়া ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাহিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর হোসেন মিঠু , বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার সহ বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় মেলায় স্টল নিয়ে অংশগ্রহন করেন সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে আলোকসজ্জিত করা হয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনগুলো।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD