1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের (২০২৪ ব্যাচ্) বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে শিক্ষা র্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পরে কেককাটা অনুষ্ঠানের মাধ্যমে মনোজ্ঞ ক্লাস পার্টি করে বিদায়ী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজার সংলগ্ন করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাছারীপাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো: আমিনুল ইসলাম মজুমদার, অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও পাটানন্দী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো: আবু তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো: শাহআলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী মো: বশির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আমিনুল ইসলাম মজুমদার বাবুল, কনকাপৈত ইউপি’র সাবেক সদস্য মো: ফারুক বেপারী, বিশিষ্ট সমাজসেবক এম এ নোমান।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর আহম্মদ মজুমদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. আফরোজা আক্তার পান্না, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর সিনিয়র শিক্ষক মোসা. শাহিদা আক্তার, করপাটি ইসলামী আদর্শ মহিলা মিশন মাদরাসার শিক্ষক মাওলানা মো: বেলাল হোসাইন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD