1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর মনোহরপুর থেকে ৩২,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক ৩  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর মনোহরপুর থেকে ৩২,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক ৩ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৩ মার্চ ২০২৩ইং রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নেশা জাতীয় ৩২,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদ কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর এলাকার জসিম মিয়া’র ছেলে হৃদয় আহমদ জিসান (২২); ২। একই এলাকার বাদল মিয়া’র ছেলে মোঃ সুমন (২০) এবং একই থানাধীন তেলীকুণা গ্রামের মৃত শাহ আলম’র ছেলে খোকন মিয়া (২৫)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক কারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD