1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে সালিশ ডেকে হত্যা, ইউপি সদস্য কারাগারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে সালিশ ডেকে হত্যা, ইউপি সদস্য কারাগারে

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

 

ওমর ফারুক মুন্সী, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত সিদ্দিকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে আটক করে নৌ-পুলিশ। পরে একইদিন রাতে দেবিদ্বার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আমির হোসেন উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, সিদ্দিকুর রাহমান হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেনকে আটকের পর বুধবার ভোরে ঢাকা থেকে তাকে থানায় নিয়ে আসা হয় এবং একই দিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট শুক্রবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় দুইটি গোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে একটি সালিশ বৈঠক হয়। ওই সালিসি বৈঠক ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলায় বেশ কয়েকজন আহত হয়। মারাত্মক আহত ছিদ্দিকুর রহমান (৪৫) ওই দিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
নিহত সিদ্দিকুর রহমান সাইচাপাড় গ্রামের গাবুদ্দিবাড়ির মৃত আবদুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহত সিদ্দিকুর রহমানের ছোট ভাই কাউসার আমির হোসেন (৫৫)’কে প্রধান আসামী, ৬৮ জনকে নামীয় এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD