1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে; চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, ভাইস-চেয়ারম্যান জসীম, মহিলা লাভলী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে; চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, ভাইস-চেয়ারম্যান জসীম, মহিলা লাভলী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এর ঘনিষ্ঠজন বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। তিনি দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

গতকাল বুধবার (২৯মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে, বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় এমপি অনুসারী আখলাক হায়দার।
তিনি, ঘোড়া প্রতীকে ৩৭.৭৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার বাছির খান পেয়েছেন ২৫.৪৫৩ ভোট।

এদিকে, ভাইস-চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে মোহাম্মদ জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ননদ-ভাবি) লড়াইয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ননদ মোসা:পান্না আক্তার কে হারিয়ে ভাবি অধ্যাপিকা লাভলী আক্তার(ফুটবল ) প্রতীকে বিজয়ী হন।

উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটার উপস্থিতি হার ৩৯.৬৫% । ভোটের পরিবেশ নিয়ে জানান,নানা শঙ্কা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতার কারণে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনিয়ম ও জাল ভোটের অভিযোগে বিভিন্ন মেয়াদে ১০ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD