1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার চান্দিনা পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই - Dainik Cumilla
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

কুমিল্লার চান্দিনা পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩২ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চান্দিনা থেকে পুলিশ পরিচয়ে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রায় ১টায় চান্দিনা থানা ভবনের কাছাকাছি স্থান থেকে ওই অটোরিক্সাটি ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় চান্দিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অটোরিক্সা চালক রবিউল হাসান।

বরুড়া উপজেলার খোশবাস গ্রামের রবিউল হাসান জানান, গত ২৮ মে কিস্তিতে ওই অটোরিক্সাটি কিনেন তিনি। গতকাল (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রামমোহন বাজারে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় দুইজন ব্যক্তি কোমড়ে পিস্তল ও হাতকড়া নিয়ে পুলিশ পরিচয় দিয়ে চান্দিনায় আসার জন্য তার অটোরিক্সায় উঠেন। অটোরিক্সাটি চান্দিনা থানা অতিক্রম করে একটি দোকানের সামনে রেখে এক ব্যক্তিকে ডেকে আনার জন্য তাকে পাঠায়। কয়েক মিনিট পর এসে দেখেন তারা অটোরিক্সাটি নিয়ে পালিয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD