1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্রতিবারের ন্যায় কুবিতে বিজয়-২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি - Dainik Cumilla
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবারের ন্যায় কুবিতে বিজয়-২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা আমার ভাই কবরে খুনীরা বাইরে কেন? প্রশাসন জবাব চাই “জুলুস হত‍্যার প্রতিবাদে মানববন্ধন” কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিন বাসে আগুন কুমিল্লার দেবীদ্বারে এনসিপি নেতা গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে আটক চৌদ্দগ্রাম মডেল থানার বিদায়ী ওসি কাওসারকে সংবর্ধনা সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক

প্রতিবারের ন্যায় কুবিতে বিজয়-২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

প্রতিবারের মতো এ বছরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় হল প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খানসহ শিক্ষক, হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, হলের আশেপাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আবাসিক শিক্ষার্থীরা মৌসুমি ফলের চাহিদা ক্যাম্পাস থেকেই পূরণ করতে পারেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেও এ উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বৃক্ষরোপণ সদকায়ে জারিয়ার মতো। গাছ ফল দেয়, গরমে ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ইবাদতেরও অন্তর্ভুক্ত। তাই আমরা যে যেখান থেকেই পারি, বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত।”

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। প্রতিবছর নির্দিষ্ট কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময়ে গাছ লাগানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেও বিজয়-২৪ হলের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD