1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু ব্রাহ্মণপাড়া রাস্তার পাশে মুরগির খামার, ভোগান্তিতে হাজার মানুষ কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত কুমিল্লায় সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে শিশুর কান্না সাংবাদিকদের দেশ জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে হবে – কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া চৌদ্দগ্রামে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট সহ ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ মোবাইল হারানোর কারণে থানায় জিডি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় এ মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন ।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত ।
এর আগে, রোববার গেটমেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয় । এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD