1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা - Dainik Cumilla
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড় কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব -কৃষিমন্ত্রী দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’ ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ দেবীদ্বারে সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই জনের কারাদণ্ড কুমিল্লায় ট্রাক্টর সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ৪

নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার হয়ে ৪ পরিবারের ২০ সদস্য ১৫ দিন যাবৎ নিজ ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছে। বাড়ির চারপাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা বলে দাবি ভুক্তভোগী রাকিব হোসেনের।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়ে পরিবার গুলোর চলাচলের সব রাস্তায় টিন, নেট, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সর্বশেষ তারা নিরুপায় হয়ে প্রতিপক্ষের দেয়া টিনের বেড়া থেকে একটি টিন খুলে কোনরকম চলাচল করছে।

ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে রাকিব হোসেন বলেন, আমাদের সাথে দক্ষিণ মাহিনী গ্রামের আমাদের প্রতিবেশী প্রতিপক্ষের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে গত ১৫ দিন পূর্বে আমাদের একই বাড়ির মরহুম যৌবন আলীর ছেলে সফিকুর রহমান, হাজী রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, আকবর আলীর ছেলে আইউব আলী আমাদের বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। আমরা অসুস্থ বৃদ্ধ ও শিশুদের নিয়ে গত ১৫ দিন যাবত অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত সফিকুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে আমাদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তারা আমাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। যার কারণে আমরাও এখন তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তাদের দুই পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। থানা পুলিশ এ বিষয়ে কোন হস্তক্ষেপ করতে পারে না। আদালতের নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথী বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম। ভুক্তভোগীরা আমার নিকট আবেদন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD