1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের - Dainik Cumilla
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের নির্বাচিত এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি এমপি ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ১৮ ফেব্রুয়ারি ব্যক্তিগত সফরে তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সেখানে তিনি নিয়মিত শারিরীক চেকআপের পাশাপাশি সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এজন্য তিনি চৌদ্দগ্রামবাসী সহ সমগ্র দেশবাসীর দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD