1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক - Dainik Cumilla
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ যে লোকটা মাদকের সাথে চাঁদাবাজীর সাথে জড়িত সেও চায়- তার সন্তানটা ভালো সমাজে বেড়ে উঠুক – হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪৯১ টি কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার  প্রতিনিধি।। 

বিএনপি প্রার্থী শূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন’র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান। যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মাহমুদুল হাসান তামিম, কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্ল- ৪ দেবীদ্বার আসনটি বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ায়, বৃহস্পতিবার বিকেলে জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীনের সাথে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারই প্রেক্ষিতে আজকের এই গনসংযোগে অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD