1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ - Dainik Cumilla
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ যে লোকটা মাদকের সাথে চাঁদাবাজীর সাথে জড়িত সেও চায়- তার সন্তানটা ভালো সমাজে বেড়ে উঠুক – হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪৯১ টি কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার।। 

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক জমি সংক্রান্ত ভ্রাতৃকলহের জেরে প্রায় এক বছর ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের শত শত মানুষ সংক্ষিপ্ত এই সড়ক ব্যবহার থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ বন্ধ রয়েছে।

মো. শামমিয়া সানু মেম্বার বলেন, সড়কটি তার ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নির্মাণ হচ্ছে এবং সড়কের জন্য আরো অতিরিক্ত জমি নেওয়ার প্রয়োজন হলে তাও আমি দিতে রাজী, কারন সড়কের দু’পাশের জমির মালিক আমি নিজেই, তবে বাড়ির দেয়াল ভেঙ্গে নয়। তিনি আরো বলেন, দু’জন ব্যাক্তি আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিল, আমি চাঁদা না দেয়ায় ওরা এলাকার লোকজন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমার সম্মান হানী করেছে।

তিনি আরও জানান, সড়কের উত্তর পাশে তার ২ শতক ৬০ পয়েন্ট জমি রয়েছে, যা পারিবারিক বিরোধের কারণে অন্যের দখল হয়ে আছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে অভিযুক্তরা হাজির হয়ে জমি ছেড়ে দেয়ার অঙ্গীকার করলেও ওরা দখল ছাড়ছেনা।

সানু মেম্বারের চাচাতো ভাই অরুন সরকার জানান, তথ্য গোপন করে আমাদের পারিবারিক ইজমালিক সম্পত্তি থেকে মফিজুল ইসলাম’র সাথে সানু মেম্বার- আমার এবং সানু মেম্বারের আপন ভাই খালেক সরকারের সামনের সাড়ে ৪ শতক জমি বিনিময় দলিল করে সমস্যা সৃষ্টি করেছেন। ওই ঘটনায় আমাদের দুই পরিবারের নারী-পুরুষসহ ৯জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছেন।

অপরদিকে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সুলতান আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে দিলে সড়কটি সোজা ও সুন্দর করা সম্ভব। দেয়াল না ভাঙ্গায় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন। তারা আরো জানান, সড়কটির সৌন্দর্যবর্ধনে এলাকাবাসী মানব বন্ধন করেও কোর প্রতিকার পায়নি।

সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টার প্রাইজ লিমিটেড’র স্বত্ত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, জয়পুর সড়ক সংস্কার কাজটি ১০ ফুট প্রসস্তে ৮৩৭ মিটার দৈর্ঘ্য। প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে  ১ কোটি ৯৬ লক্ষ টাকা। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, স্থানীয় কিছু লোক আমার উপর চাপ প্রয়োগ করছেন,- সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙ্গে সোজা করে সড়ক সংস্কার করতে। তবে জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি হস্তক্ষেপ করতে পারছেন না। এর পরও দেয়াল না ভেঙ্গেও সড়ক সংস্কার করা সম্ভব।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের কারণেই সড়ক সংস্কার আটকে আছে। জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং বিতর্কিত জায়গাটি খাস জমি নয়, ব্যাক্তি মালিকানাধীন। জমির মালিক এবং স্থানীয়রা সমজোতায় গেলে সড়ক সংস্কারে কোন সমস্যা থাকার কথা নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD