1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা - Dainik Cumilla
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের বিপুল ভোটে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান-ড.মারুফ হোসেনের বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী র‍্যালি কুমিল্লা-৪ (দেবীদ্বার); হাসনাতের আসনে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন; হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে – ড. মোশাররফ হোসেন কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন বিএনপি সহ সভাপতি কায়কোবাদ-সহ ৮ বিএনপি নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়নের আয়োজনে বটতলী বাজারে আয়োজিত দাঁড়িপাল্লার পথসভায় এ ৮ বিএনপি নেতা জামায়াতে যোগ দেন। বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া অন্য বিএনপি নেতারা হলেন নারায়ণ বাতুয়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, মাস্টার নুরুল আমিন, বিএনপি নেতা হাজী এনায়েত উল্লাহ, আবুল বাশার, সালাউদ্দিন, আব্দুর রাজ্জাক, বাতাবাড়িয়া ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক।

এসময় সদ্য জামায়াতে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

‎দাঁড়িপাল্লার পথসভায় ‎জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা’র প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

‎সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের সঞ্চলনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, ঢাকা দারুস সালাম থানা জামায়াত আমীর আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপি থেকে সদ্য জামায়াতে যোগ দেয়া কায়কোবাদ, এনসিপি নাঙ্গলকোট উপজেলা সমন্বয়ক মীর মাহাদী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাখাওয়াত হোসেন, জামায়াত নেতা গোলাম সারওয়ার, ব্যারিস্টার আলী আক্কাস, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা উত্তর সেক্রেটারী হাফেজ ওসমান গণি প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD