1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ - Dainik Cumilla
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের বিপুল ভোটে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান-ড.মারুফ হোসেনের বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী র‍্যালি কুমিল্লা-৪ (দেবীদ্বার); হাসনাতের আসনে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন; হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে – ড. মোশাররফ হোসেন কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি ও কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিকাল ৩ টার দিকে ষোলনল ইউনিয়নের ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচার ও জনসভা শুরুর আগেই বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করে। এ সময় এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।

ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এবি পার্টির প্রার্থী বলেন, “আমার জনপ্রিয়তা দেখে একটি বড় দলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা এখনই তাণ্ডব শুরু করেছে। আগামী ১২ তারিখ কুমিল্লা-৫ আসনের জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে। এ দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”

তিনি আরও বলেন, প্রশাসন যদি এখনই কঠোর ভূমিকা না নেয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তাহলে দেশ আবারও একটি গণআন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD