1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত - Dainik Cumilla
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামী বাসের ধাক্কায় কবির হোসেন নামে একজন ড্রামট্রাক চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কবির হোসেন তার বাড়ি থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD