1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, ফলাফলে মেয়েরা এগিয়ে - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, ফলাফলে মেয়েরা এগিয়ে

  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

নেকবর হোসেন।।

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এ বছর ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন।

এবারে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এবার পাসের হার কমেছে ৬.৭৭ শতাংশ।

গতবছর বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আইসিটি বাদে সব বিষয়ের ওপরই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইসিটির নম্বর যুক্ত হয় ম্যাপিংয়ের মাধ্যমে।

এদিকে এবছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD