1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় তালা,অবরুদ্ধ শিক্ষকরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় তালা,অবরুদ্ধ শিক্ষকরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭২৬ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ওই ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। একই সাথে জড়িত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখানে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে।

জানা গেছে, আন্দোলনের এক পর্যায়ে তারা ইন্সটিটিউটের ৬ জন শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু করে বিক্ষোভ। এসময় তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠে ইন্সটিটিউট প্রাঙ্গণ।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন ইন্সটিটিউটেরই একজন শিক্ষক। এ খবর ছড়িয়ে পড়ার পরদিন আজ সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

তারা এ ঘটনার প্রতিবাদে ৬ শিক্ষককে কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আকবরী খানম পরে বক্তব্য জানাবেন বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD