1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় যুবক আহত, থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় যুবক আহত, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সিয়াম গাজী নামে এক যুবক আহত হয়েছে৷ হামলার শিকার সিয়াম উপজেলার বালিনা শাহজাহান মুহরি বাড়ির মোঃ রাসেল মিয়ার ছেলে৷ আহত সিয়াম গাজীর মা আছমা আক্তার ও থানার অভিযোগ সুত্রে জানা যায় গত শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে আমার ছেলে ঢাকাই কাবাব থেকে কাজ শেষে বাসায় ফিরে৷ তার ১৫-২০ মিনিট পরে আমাদের ভাড়া বাসায় কয়েকজন লোক নক করে৷ দরজা খোলার সাথে সাথে অজ্ঞাত তিনজন লোক আমার ছেলেকে জোর করে পাশে অবস্থিত মন্দিরের কাছে নিয়ে যায়৷ মন্দিরের কাছে নিয়ে তারা আমার ছেলের দুই হাতে দাড়ালো ছুড়ি দিয়ে আগাত করে রক্তাক্ত জখম করে৷ আমার ছেলের ডাক চিৎকারে আসপাশের লোকজন এলে মুখোশধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ তখন সিয়ামের বামহাত থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল৷ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসি৷ হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ আমার ছেলের কারুর সাথে কোন শত্রুতা নেই৷ কে বা কারা তার উপর হামলা করেছে তা আমার জানা নেয়৷ আমার ছেলের উপর হামলার বিষয়ে রবিবার ১৪ জানুয়ারি ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেছি৷ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতিকুল্লাহ বলেন অভিযোগের ভিক্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD