1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ২ সদস্য আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ২ সদস্য আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩টি চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মো. কামালের ছেলে মো. সাগর ও শুভপুর ইউনিয়নের যশপুর ইঞ্জিনিয়ার বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে মো. শাহজাহান।
১৪ জানুয়ারি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মঞ্জু বেগমের মা ছালমা বেগম শনিবার রাত ১০টায় ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে ঘর থেকে বের হয়ে দেখেন একই গ্রামের সাগর তাদের টিউবওয়েল নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে টিউবওয়েলসহ সাগরকে আটক করে। পরে ঘটনাটি থানায় অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাগরকে থানা হেফাজতে নেয়। এ সময় অপর দুইটি টিউবওয়েলের মালিক একই গ্রামের ডা. আলতাফ উল ইসলাম ও মনির হোসেন ওই বাড়িতে উপস্থিত হয়। পুলিশের সামনে আটক সাগর গত শুক্রবার রাতে দুইটি টিউবওয়েল চুরি করে মুন্সিরহাট বাজারে মো. শাহজাহানের ভাঙারি দোকানে বিক্রয়ের কথা স্বীকার করে। তাৎক্ষণিক ওই ভাঙারি দোকানে অভিযান চালিয়ে দুইটি টিউবওয়েল উদ্ধারসহ শাহজাহানকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD