1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ক্ষমতা পেতে নয় আপনাদের সেবা করতে এসেছি - পথসভায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ক্ষমতা পেতে নয় আপনাদের সেবা করতে এসেছি – পথসভায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহের

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

“ক্ষমতা পেতে নয় আপনাদের সেবা করতে এসেছি” কুমিল্লা – ৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) থেকে দ্বাদশ সংসদ সদস্য সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবু জাহের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস,সাজঘর এবং বিকেলে মোকান ইউনিয়ন কর্তৃক নিমসাইর স্কুল মাঠে আয়োজিত পথসভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য করে একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় এই দুই উপজেলাকে একটি মডেল ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে চাই। বেকার ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের সকলের প্রিয় প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সাহেবের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এসময় তিনি সাধারণ ভোটারদের খোঁজ খবর নেন। কেটলি প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। এর আগে তিনি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে কেটলি প্রতীকে ভোট দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকলাখ হায়দার, কুমিল্লা দঃ জেলা মৎস্যজীবী লীগের নেতা শাহ আলম, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু তৈয়ব আপি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলী হোসেন,জেলা ছাত্রলীগ সাবেক নেতা নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল হাসান পলাশসহ মোকাম ইউনিয়নের সাধারণ মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD