1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থীকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থীকে শোকজ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫১২ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগরের প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থীকে শোকজ করা হয়েছে। শনিবার বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে এই শোকজ করা হয়।

শোকজ করেন কুমিল্লা-৩মুরাদনগর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা।

নোটিসে বলা হয়, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর ২৯ডিসেম্বর প্রেরিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আপনি ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য দশ লক্ষ টাকার তাৎক্ষণিক অনুদান প্রদান করেন। এছাড়া ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচিতের প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ কেন প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে জবাবসহ স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। ০২জানুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালত, কুমিল্লায় হাজির হতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD