1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪৬ বার পঠিত

শামীম রায়হান॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর রাত-দিন ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে। গণসংযোগ ঘিরে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে বিপুল উৎসাহ উদ্দীপনা। একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে জয় করেছেন সাধারণ মানুষের মন। ইঞ্জিনিয়ার সবুরের দলীয় মনোনয়নে খুশি স্থানীয় আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা আবদুস সবুর দলীয় নেতাকর্মীদের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণসংযোগ ও পথসভা ঘিরে উপচে পড়া মানুষের ভীড়। সাধারণ ভোটাররা জানান, ইঞ্জিনিয়ার আব্দুর সবুর একজন বিনয়ী ও সাদা মনের মানুষ। যোগ্য মানুষের হাতেই দেওয়া হয়েছে নৌকা প্রতীক। আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে তারা আশাবাদী। তারা বলেন, জয়লাভ করলে এলাকায় বিপুল উন্নয়ন সাধিত হবে। ভোটাররা আরো জানান, বিনয়ী, সদালাপী সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের অভিভাবক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর যেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার আব্দুস রশিদের প্রতিচ্ছবি।

এদিকে বিভিন্ন গণসংযোগ ও পথসভায় ইঞ্জিনিয়ার আবদুস সবুর তার বক্তব্যে বলেন, আমার সাথে দেখা অথবা কথা বলতে কাউকে কোন মাধ্যম ধরতে হবে না। আপনারা সরাসরি আমার সাথে যে কোন বিষয়ে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আমি সব সময় অতীতের মত ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আমার দরজা জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবার জন্য উমুক্ত। উন্নয়নের বিষয়ে ইঞ্জিনের সবুর বলেন, আগামী নির্বাচনে আমি জয়লাভ করলে দাউদকান্দি ও তিতাসকে আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে।কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। প্রতিষ্ঠা করা হবে পলিটেকনিক কলেজ। নির্মিত হবে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট। শহরের সকল নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে দাউদকান্দি ও তিতাসে।সম্পূর্ণভাবে দমন করা হবে সন্ত্রাস। উপড়ে ফেলা হবে মাদকের বিষবৃক্ষ।

গণসংযোগকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর আগামীর সুখী সমৃদ্ধ দাউদকান্দি তিতাস বিনির্মাণে সাধারণ ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD