1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় কুমিল্লা-১ আসনের নৌকার মাঝি সবুরকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় কুমিল্লা-১ আসনের নৌকার মাঝি সবুরকে শোকজ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস উপজেলা) এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সবুরক শোকজ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটি।
২২ ডিসেম্বর নোটিশ (স্মারক নম্বর-০৩) সূত্রে জানা যায়- ২২ ডিসেম্বর দাউদকান্দি নিউজ.কম অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসন্ধান কমিটির দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকাশ করা হয় যে, আপনি ( আব্দুস সবুর) ২১ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার মারুফা ইউনিয়নের পূর্ব ঘোষিত নির্বাচনি প্রচারণায় অংশ নেন। উক্ত প্রচারণায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান উপস্থিত না থাকায় তাকে মোবাইলে হুমকি প্রদান করেন এবং জোরপূর্বক আপনার প্রচারণায় অংশ গ্রহণ করতে বলেন। আপনি তাকে বলেন যে, তোমার কি আমাকে প্রয়োজন পড়বে না, আমি নিজে চেয়ারম্যান বানাই। তুমি কিভাবে চেয়ারম্যানগিরি করো আমি তোমাকে দেখে নিবো”। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (আব্দুস সবুর) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামি ২৫ ডিসেম্বর বেলা ১২টার সময় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লার বিজ্ঞ দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে (আবদুস সবুর) নির্দেশ প্রদান করেন কুমিল্লা-১ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) মুক্তা রানী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD