1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার নয়নতলা কামেড্ডা এলাকায় এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. মঈন উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেছেন বলে নিশ্চিত করেছেন এই ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীর পক্ষে তোরণ নির্মাণ করায় পৌরসভার কামেড্ডা এলাকার মৃত নওয়াব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৫৩) জরিমানা করা হয়। এসময় ওই তোরণ অপসারণ করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো. মঈন উদ্দিন বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করা হবে। আইনের দৃষ্টিতে সকলে সমান। একইসাথে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD