1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ৭ ইউএনও-৭ ওসির রদবদল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ৭ ইউএনও-৭ ওসির রদবদল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা জেলায় বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করছেন, এমন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, এমন ওসিদের বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লার ৭ উপজেলার ইউএনওকে বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া ইউএনওরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ীর ইউএনও মো. ইসমাইলকে কুমিল্লার লাঙ্গলকোট; কুমিল্লা নাঙ্গলকোটের ইউএনও মো: রায়হান মেহেবুবকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া; কুমিল্লার দাউদকান্দির ইউএনও মহিনুল হাসানকে নোয়াখালীর বেগমগঞ্জ; কুমিল্লার মেঘনার ইউএনও রাবেয়া আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি; বান্দরবানের আলীকদমের ইউএনও জাবের মো. সোয়াইবকে কুমিল্লার চান্দিনা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মাকে আদর্শ সদর কুমিল্লা; আদর্শ সদর কুমিল্লার ইউএনও কানিজ ফাতেমাকে নোয়াখালীর সোনাইমুড়ি; কুমিল্লার চান্দিনার ইউএনও তাপস শীলকে চাঁদপুরের হাজিগঞ্জ; চট্টগ্রামের রাউজানের ইউএনও আব্দুস সামাদ সিকদারকে কুমিল্লার মুরাদনগর; চাঁদপুরের মতলব দক্ষিণের ইউএনও রেনু দাসকে কুমিল্লার মেঘনা; কুমিল্লার মুরাদনগরের ইউএনও আলাউদ্দিন ভূঞা জনিকে চট্টগ্রামের পটিয়ায় বদলি করা হয়েছে।
একইদিন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদল করা হয় পুলিশে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া তালিকায় কুমিল্লা ১৭ টি থানার মধ্যে ৭টি থানার ওসি রয়েছেন।
কুমিল্লায় রদবদল হওয়ার ৭ থানার ওসিদের মধ্যে মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলমকে বাঙ্গরাবাজার থানায়, চান্দিনা থানার ওসি শাহাব উদ্দিনকে লাকসাম থানায়, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বরুড়া থানায়, কোতয়ালী থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদকে চান্দিনা থানায়, লালমাই থানার ওসি হানিফ সরকারকে মনোহরগঞ্জ থানায়, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনকে কোতয়ালী মডেল থানায়, লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে লালমাই থানায় বদলি করা হয়েছে।
অফিস আদেশ হাতে পেলে দ্রুত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রিলিজ করা হবে বলে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD