1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আচরণ বিধি লঙ্ঘন করায় আ'লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আচরণ বিধি লঙ্ঘন করায় আ’লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৫২ (কুমিল্লা-৪) এর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরবেলা কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবীদ্বার পৌর সদরে শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় রাজী মোহাম্মদ ফখরুল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২ (কুমিল্লা-৪) এর অস্থায়ী কার্যালয় ও কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য গত শুক্রবার (১ ডিসেম্বর) নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২ (কুমিল্লা-৪) ও কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ ইমাম হাসান।
নোটিশ সূত্রে জানা গেছে – গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরবেলা কুমিল্লা দেবীদ্বার উপজেলার বনকোট ফখরুল মুন্সী বাড়ির রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবীদ্বার পৌর সদরে শোডাউন, নিজের গাড়ীর ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা ও নেতাকর্মীদের ফুলেল শুভেচছা গ্রহণ করেন। এসময় শোডাউনে কয়েকশ মোটরসাইকেলের বহর ছিলো। এতে রাস্তার যান চলাচল ব্যহৃত হয়। উক্ত সংবাদ দৈনিক যায়যায়দিন পত্রিকায় অনলাইন ভার্সনে প্রকাশিত হয় যা নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টি গোচর হয়েছে। পত্রিকার প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮ (ক) বিধির লঙ্ঘন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD