1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে পানির ট্রাকের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে পানির ট্রাকের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯৪০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার লাকসামে সড়কের উপর পানি ছিটানো ট্রাকের চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। নিহত পরান লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় উম্মুল কোরান মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। রোববার বিকাল ৫ টার দিকে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টার পরান ও তার দুই বন্ধু মাদ্রাসা থেকে বের হয়ে সড়কের উপর দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় সড়কের উপর পানি ছিটানো একটি ট্রাক পেছনে আসায় ওই তিন শিক্ষার্থী তাতে চাপা পড়ে। এ সময় অন্য দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যায় পরান। আহত একজন হলেন সাকিব (১২), অন্য আরেকজনের নাম জানা যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD