1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২ শিশুকে হত্যার দায়ে ১ নারীকে মৃত্যুদন্ড ও অপরজনকে যাবতজীবন কারাদণ্ড  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

২ শিশুকে হত্যার দায়ে ১ নারীকে মৃত্যুদন্ড ও অপরজনকে যাবতজীবন কারাদণ্ড 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৬১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

বিবাহ বিহীন সম্পর্কের জেরে কুমিল্লায় দুই শিশুকে হত্যার দায়ে ইয়াসমিন আক্তারকে মৃত্যুদণ্ড এবং আরেক নারী মাজেদা বেগমকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

কুমিল্লা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খানম মঙ্গলবার( ৩১ জানুয়ারী) দুপুরে এ রায় দেন।

জেলার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার( ২৮)কে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা সর্ম্পকে চাচি শাশুড়ি এবং ভাতিজা বউ।

মঙ্গলবার( ৩১ জানুয়ারী) বিকেলে কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই নারী এজলাসে উপস্থিত ছিলেন। বিজ্ঞ বিচারক ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। রায় শুনে এজলাসেই অজ্ঞান হয়ে পড়েন দণ্ডপ্রাপ্তরা দুই নারী।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নুরুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের ২১ এপ্রিল লাজৈর গ্রামের প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বিবাহবহির্ভূত সম্পর্কে আসক্ত ছিলেন। এ ঘটনা দেখে ফেলায় প্রথমে ভুট্টাক্ষেতে নিয়ে মো. বিল্লাল হোসেনের ৬ বছর বয়সী ছেলে আরাফাতকে খুন করেন। ঠিক ওই সময় খুনের ঘটনা দেখে ফেলায় কিছুক্ষণ পর শাহ আলমের সাত বছর বয়সী ছেলে জসিমকেও ছুরি দিয়ে জবাই করে হত্যা করে লাশ খালে ডুবিয়ে রাখে।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই নারী এজলাসে উপস্থিত ছিলেন। বিচারক ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। রায় শুনে এজলাসেই অজ্ঞান হয়ে পড়েন দণ্ডপ্রাপ্তরা।

আসামিপক্ষের আইনজীবী তাইফুর রহমান এবং শাহানা সুলতানা সোমা বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD