1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার।। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটি এম মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মোকাম ইউনিয়ন এর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার কাঁচা বাজারে চার ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ঝাক ঝমক ভাবে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপূর্বে শুক্রবার বিকাল ৩ টা থেকে ময়নামতি ইউনিয়ন, ভারেল্লা উত্তর ইউনিয়ন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এবং মোকাম ইউনিয়ন এ পৃথক পৃথক ভাবে উপজেলা বিএনপির সভাপতি হাজী এটি এম মিজানুর রহমানেরকর্মী সমর্থক গণ বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্ব স্ব ইউনিয়নে কেক কেটে, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।

এতে সভাপতিত্ব করেন- মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আলী আজ্জম এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ইউনুস।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহেদ শুয়া মিয়া মেম্বার, মোকাম ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, হাজী আব্দুল লতিফ, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন, সেক্রেটারি মোঃ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কন্ট্রাক্টর, আক্কাস মেম্বার, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি শাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক শামসুল আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনোয়ার স্বপন, আবুল কালাম, ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর মেম্বার, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম ব্যাংককার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি আমির হোসেন বাদল, মনিরুজ্জামান খোকন, যুবদলের সভাপতি শামীম হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ রুবেল, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল আহাম্মদ মেম্বার, দুলাল হোসেন মেম্বার, ইব্রাহিম খলিল সুজন, আলী হোসেন ও ফারুক আহমেদ প্রমুখ।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD