1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৯০ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ৯০ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার বুড়িচংয়ে ৯০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ উদ্ধার করছে থানা পুলিশ।
আজ ২৬ আগষ্ট ভোর রাতে বুড়িচং থানায় কর্মরত এসআই রাজীব কুমার সাহা,এএসআই নুরুল আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ০৪নং ষোলনল ইউনিয়নয়ের ভরাসার বাজার টু ভুবনঘর পাঁকা রাস্তার পয়াত গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করাকালে ফকির বাজারের দিক হতে আসা একটি সিএনজি অটোরিক্সা কাছাকাছি আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক গাড়ী রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী করে ৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি গাড়ীটি উদ্ধার করে। পলাতক আসামীরা হলেন বুড়িচং উপজেলার সৈয়দের গাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে মো.নাজমুল হোসেন
(২১)। এ দিকে বুড়িচং থানায় পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়, মামলা নং- ৩৪।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD