1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ঝুকিঁপূর্ণ অবৈধ ভবন নিয়ে উৎকন্ঠায় বাসিন্দারা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় ঝুকিঁপূর্ণ অবৈধ ভবন নিয়ে উৎকন্ঠায় বাসিন্দারা

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট  ।।
কুমিল্লা ঝাউতলা এলাকায় অবস্থিত আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের বাসিন্দারা
উৎকন্ঠায় দিন পার করছে। পাশের ভবনের ছয়তলা ভবনের জন্য ঝুকিপূর্ণ হয়ে উঠেছে আজিজ ফয়জুন্নেছা টাওয়ার। ১৪ তলার এই ভবনটিতে ৩০ টি পরিবারের অন্তত দুশতাধিক লোকের বসবাস। ভবনে বসবাসকারী বাসিন্দারের দাবী ভূমির মালিক অবৈধ উপায়ে আরেকটি ভবণ নির্মাণ করেছেন। যার ফলে এখন ভবণটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে।
যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন সমস্যা থেকে পরিত্রানের জন্য বুধবার (১৪ জুন)
বিকেলে কুমিল্লা টাউনহলের মুক্তিযোদ্ধা কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করেন
ভবনের বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে পরিচালনা
পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবদুল মালেক ও ভূমির মালিক একেএম জাহাঙ্গীর কবির।
লিখিত বক্তব্য আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক
মোঃ আবুল খায়ের বলেন, আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ভূমির মালিক ইকবাল কবীর
ভবনের  ছাদে মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করেছেন। আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের পাশে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই  আরেকটি ভবণ নির্মাণ করছেন।
এছাড়াও জোড় পূর্বক ভবনের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী করছেন। ভবনের মূল ফটক দখল করে রেখেছেন। গ্যাস সংযোগ বন্ধ করে
বাসিন্দাদের হুমকি দিচ্ছে। যার কারনে এখন ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছেনা। অন্যদিকে পাশে আরেকটি ভবন নির্মাণ করার কারনে দুটিই ভবনই ঝুকিপূর্ণ
হয়ে উঠেছে। এছাড়াও ভবনের বেইজমেন্ট দখল করে ইকবাল কবীর নিজের আইন প্র্যাকটিস করছেন। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষ বরাবর লিখিত অভিযোগ
দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকবাল কবীর বলেন,
অভিযোগগুলো  মিথ্যা। ১৭-১৮ বছর আগের বিল্ডিং নিয়ে কেন মিথ্যাচার করছে আমি জানি না।  আমার ভাই ও সহযোগীরা মিলে এগুলো করছে। এ নিয়ে মামলা ছিলো। আমি মামলায় রায় পেয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD