1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাবার দোয়া মাহফিলে ২০ হাজার লোকেকে খাওয়ালেন আ লীগ নেতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাবার দোয়া মাহফিলে ২০ হাজার লোকেকে খাওয়ালেন আ লীগ নেতা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ এমএ কাদেরের রুহের মাগফেরাত কামনা করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম এ আয়োজন করেন। প্রায় ২০ হাজার মানুষকে খাসির কাচ্চি বিরিয়ানি দিয়ে মেজবানি করানো হয়।

আয়োজকরা জানান, আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং এসকিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীমের বাবা আলহাজ এমএ কাদেরের রুহের মাগফেরাত কামনায় মেজবানির আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত হন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। দুপুরে হেলিকপ্টারে করে আড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি। পরে গাড়িতে চড়ে আসেন অনুষ্ঠানস্থল আড্ডা ডিগ্রি কলেজ মাঠে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, যুবলীগের কুমিল্লা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈম, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD