1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটে পিতা-পুত্র নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটে পিতা-পুত্র নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা পিতা-পুত্র নিহত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার বিজয় রেলওয়ে স্টেশন সংলগ্ন জেলখানা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সিএনজি অটোরিকশার চালক কুমিল্লা সদর উপজেলার বাতাইছড়ি, পাকামুড়া এলাকার মোঃ সোহাগ (৩৫) এবং তার পুত্র সোহেল রানা (১২)। জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকাল সোয়া চারটার দিকে জেলখানা বাড়ি এলাকার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনের সাথে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
রেলওয়ে লাকসাম থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা মরদেহগুলোকে উদ্ধার করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। প্রশাসনিক পেলে আমরা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD