1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ছয় ছিনতাইকারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ছয় ছিনতাইকারী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩২৬৬ বার পঠিত

 

শামীম রায়হান॥দাউদকান্দিতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ছয় ছিনতাইকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ও বলদাখাল নামক স্থানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷

আটককৃতরা হলেন-উপজেলার পৌরসদরের পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়া পুত্র মো রাকিব(২৩),উত্তর সতান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র মোঃজয়(২৫),তুজারভাঙ্গা গ্রামের মন্জু মিয়া পুত্র শান্ত(২৫),উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র সোহাগ(২৮),সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার পুত্র জাহিদ হাসান(২৫) ও দোনারচর গ্রামের পিতা অজ্ঞাত আলাউদ্দিন(৩২)৷

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা৷

তিনি জানান, গত মঙ্গলবার(৩০ মে) গভীর রাতে মোটর সাইকেল যোগে জেড এম তৌকি ইয়াসির ও তার স্ত্রী কামরুন নাহার তন্বীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে ওই পাঁচ ছিনতাইকারী তাদের মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা ড্রোন ক্যামেরা, মোবাইল,নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়৷ ঘটনারপর দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে ওই পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার(৩১ মে) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় এবং ছিনতাই কাজে ব্যবহ্নত সুইচ গিয়ার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে৷

এদিকে অপর পৃথক ছিনতাইয়ের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে পিকআপের ড্রাইভার দুলাল মিয়ার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবকে আটক করে৷ আটককৃত ছয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হলেও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD