1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে অপহরণের ১২ঘন্টায় অপহৃত কিশোর উদ্ধার করেছে পুলিশ,গ্রেফতার ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে অপহরণের ১২ঘন্টায় অপহৃত কিশোর উদ্ধার করেছে পুলিশ,গ্রেফতার ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৬৪৬ বার পঠিত

 

শামীম রায়হান॥কুমিল্লার দাউদকান্দিতে অপহরণের ১২ঘন্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এ অপহরনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে অপহৃত কিশোর মোঃ রোমন মিয়াকে গৌরীপুর ফাঁড়ির পুলিশ উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো, উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আহমেদ মিয়া(২০) ও একই উপজেলার তিনচিটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে মোঃ সাফিন মিয়া(২১)।

বৃহস্পতিবার(১৮মে) বিকেলে দাউদকান্দি মডেল থানা অপহৃত কিশোরের বড় ভাই বাদী হয়ে অপহরণ মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপহরণের মূলহোতা এলাকায় মক্ষীরানি হিসাবেখ্যাত কয়েকটি অপহরণ মামলার আসামি নাসরিন আক্তার(৩৫) পুলিশ দেখে বোরকা পড়ে পালিয়ে যায়।

পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সরকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে রোমন মিয়া গৌরীপুর বাজাওে দোকান কর্মচারীর কাজ করেন। বুধবার দুপুরে খাবার খেতে বের হয়। ওতপেতে থাকা অপহরণ কারী দুই জন কিশোর কে মুখে চেপে ধরে মোটরবাইক করে তুলে নেয়। তাকে নিয়ে যাওয়ার পর প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করেন। তারা প্রথমে দশ হাজার টাকা বিকাশে পাঠায়। এর পর এক লাখ টাকা দাবী করলে অপহৃত কিশোরের পরিবার বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ কে অবহিত করেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানড়া এলাকার ঈশাখা সিএনজি পাম্পের পাশে আবুল খায়েরর দালানের দোতালা থেকে অপহৃত কিশোর রোমান মিয়াকে উদ্ধার করে এবং হাতেনাতে দুই অপহরণ কারীকে গ্রেফতার করে পুলিশ। অপহরণের মূলহোতা এলাকার মক্ষীরানি হিসাবে ক্ষেত কয়েকটি অপহরণ মামলার আসামি নাসরিন আক্তার(৩৫) পুলিশ দেখে বোখড়া পড়ে পালিয়ে যায়।
অপহৃত কিশোর রোমান মিয়ার ভাই ও মামলার বাদী আনিছ বলেন, আমার ছোট ভাই রোমন দুপুরের খাবার খেতে দোকান থেকে বের হলে অপহরণ কারীরা তাকে মোটরবাইক করে তুলে নিয়ে যায়। আমার ভাইকে আটকে রেখে প্রথম ৫০হাজার টাকা ও পরে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে। তাদেরকে প্রথমে দশ হাজার টাকা বিকাশে দেই। আরও বেশী টাকা দাবী করায় আমরা পুলিশকে জানাই। পুলিশ আমার ভাইকে উদ্ধার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওমর ফারুক বলেন, অপহরণের ১২ঘন্টার মধ্যে অপহৃত কিশোর রোমনকে উদ্ধার করেছি। অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছি। তবে অপহরণের মূলহোতা এলকার মক্ষীরানি কয়েকটি অপহরণ মামলার আসামি নাসরিন আক্তার(৩৫) পুলিশ দেখে বোরকা পড়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা নেয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD