1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে মাদ্রাসার দুই শিক্ষক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে মাদ্রাসার দুই শিক্ষক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬০৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷

আটককৃতরা হলেন,দাউদকান্দি উপজেলার কাউয়াদী সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক ও চান্দিনা উপজেলার কই করিয়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মাওলানা শাহজালাল(৪৩) ও একই উপজেলার জিরো আইলা গ্রামের সিরাজুল হকের ছেলে মাওলানা সানাউল্লাহ(৪৩)

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা৷

রবিবার(৩০ এপ্রিল)সকালে সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এ সময় উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার সুনিদিষ্ঠ অভিযোগের ভিত্তিত্বে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান অত্র মাদ্রাসার পাশে এতিমদের লিল্লাহ বোডিং এর ছাত্রবাসের একটি কক্ষ থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন৷

এ ব্যাপারে দুই শিক্ষককে অভিযুক্ত করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD