1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমরা এবার নৌকায় ভোট দিব না : মেঘনা উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আমরা এবার নৌকায় ভোট দিব না : মেঘনা উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

আমরা এবার নৌকায় ভোট দিব না কুমিল্লা জেলার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এ মন্তব্য করেছেন। সোমবার (২৪ এপ্রিল, ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বিআরটিসির মোড় এলাকায় হোমনা -মেঘনা সংসদীয় আসন সীমানা পুননির্ধারণ নিয়ে উপজেলার লুটের চর এক জনসমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একই পথে হাঁটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, এবার যদি আমাদের দাবি পুরুন না করা হয় তাহলে যিনিই নৌকা প্রতীক পাবেন এবার ভোটের বাক্স পরিস্কার খালি যাবে।

মেঘনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে হতবাক হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বক্তব্য ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,” বক্তব্যটি আমি শুনিনি তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর কারণ জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় মেঘনা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার কল রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD