1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ- মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ- মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধর্ম ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, আমার আগে কাজী জাফর ও তাহের সাহেব চৌদ্দগ্রামে মন্ত্রী এমপি হয়েছিলেন। তারা ভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন। তারা চৌদ্দগ্রামের উন্নয়ন ও জনকল্যাণে কোন কাজ করেননি। মানুষ অনেক আশা নিয়ে নেতাকে ভোট দেন। তাদের মনের আশা পূরণ, এলাকার উন্নয়ন, বিপদে পাশে পাবেন সেই আশায়। আমি আপনাদের মত সাধারন মানুষ। আমি একজন কৃষকের সন্তান। আমি জনগণের সুখে দুঃখে বিপদে পাশে ছিলাম ছিলাম আছি এবং ভবিষ্যৎতেও জনগণের সাথে থাকাব। আমি আপনাদের সাথে কখনো বেইমানি করিনি। আপনাদের ভোটের এমপি হয়ে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। তিনি বলেন, যখন নির্বাচন আসে তখনই একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত হয়। চৌদ্দগ্রামের সাধারণ জনগণ ও দলের তৃণমূলের নেতাকর্মীরা আমার পক্ষে ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না। তিনি আরো বলেন, দক্ষিণ চৌদ্দগ্রামের বিশেষ করে জগন্নাথ, চিওড়া ও কনকাপৈত এলাকার জনগণ অত্যন্ত ভালো ভদ্রলোক। আমি যখনই নির্বাচনে প্রার্থী হয়েছি তিনিই তারা আমাকে নৌকা মার্কায় বিপুল ভোট প্রদান করে বারবার বিজয়ী করেছেন। আগামী কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি আবারও বিপুল ভোটে বিজয়ী হবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD