1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিসিক চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, অজ্ঞাতপরিচয় আসামি ৫০ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বিসিক চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, অজ্ঞাতপরিচয় আসামি ৫০

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগে সায়েম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনের নামে মামলা করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।

তিনি জানান, নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। পরে এ ঘটনায় সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিহত সায়েম সদর উপজেলার দিদার মার্কেট এলাকার অটোরিকশাচালক বাবা আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।
স্থানীয় সূত্র জানায়, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে চাঁদা সংগ্রহ করতেন। এ ছাড়া চুরি-ছিনতাইয়ের সঙ্গেও তিনি জড়িত।

বৃহস্পতিবার রাতে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। পরবর্তীতে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে পুনরায় সায়েমকে মারধর করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, নিহত সায়েম বিসিক এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD