1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় দপ্তরপ্রধানেরা নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের এলাকার সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে এবং সুচারুরূপে বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সভায় অন্যান্য বিভাগের কার্যক্রম নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD