1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাইলস্টোন ট্র্যাজেডি; চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে কুমিল্লার মাহাতাবও মৃত্যুর কাছে হার মানলেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মাইলস্টোন ট্র্যাজেডি; চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে কুমিল্লার মাহাতাবও মৃত্যুর কাছে হার মানলেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ কুমিল্লার মাহাতাব উদ্দিন ভূঁইয়াও অবশেষে চার দিনের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। তিনি জানান, মাহাতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। আর পুরো ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

নিহত মাহাতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবা মিনহাজ ভূঁইয়া রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে পরিবারসহ বসবাস করতেন। দুই ভাইবোনের মধ্যে মাহাতাব ছিল ছোট। তার বড় বোন নাবিলা একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী।

মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া জানান, ‘‘ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। ঠিক তার নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ধরে যায়। সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় মাহাতাবের গায়ে আগুন ধরে যায়।’’

গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বিধ্বস্ত হয়। এরপর থেকে আহত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD