1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে হত্যা মামলার আসামী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গ্রেপ্তার ও অপসারণ চায় বৈষম্য বিরোধীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে হত্যা মামলার আসামী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গ্রেপ্তার ও অপসারণ চায় বৈষম্য বিরোধীরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল,দাউদকান্দি কুমিল্লা।। 

 

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামী ও প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমকে গ্রেপ্তার এবং অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও  স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধরা জড়ো হয়ে অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে নারী ও পুরুষসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা  অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী শাহনাজ বেগম একাধিক ছাত্র হত্যা মামলার আসামি। তারা প্রশ্ন রেখে বলেন একজন হত্যা মামলার আসামি কিভাবে  প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন? মানববন্ধনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন অনতিবিলম্বে শাহনাজ বেগমকে গ্রেপ্তার এবং তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সিয়াম মোল্লা বলেন,আমার ভাইয়েরা যখন কবরে,তখন হত্যা মামলার আসামী প্রকাশ্যে অবাধে চলাফেরা করে। তিনি বারপাড়া ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তার দাবী এটা শহীদের রক্তের সাথে প্রহসন। তিনি শাহনাজ বেগমের গ্রেফতার এবং অপসারণ দাবি করেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মোল্লা সিয়াম, ফয়সাল সাগর, সাব্বির আহাম্মেদ, সোহেল আহাম্মেদ, খোরশেদসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD