1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সারজিসের কাছে বিচার চাইলেন কুমিল্লার শহীদদের স্বজনরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সারজিসের কাছে বিচার চাইলেন কুমিল্লার শহীদদের স্বজনরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

নেকবর হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে শহীদদের রক্তের বিচার চেয়েছেন কুমিল্লার শহীদ পরিবারের সদস্যরা।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সারজিস।
এ সময় কুমিল্লার শহীদ রিফাতের মা, শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন কেঁদে কেঁদে শহীদদের ঘটনার বর্ণনা দেন সারজিস আলমের কাছে।
শহীদ সাদমানের মা কাজী শারমিনকে বলতে শোনা যায়, আমার ছেলে রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরাও রক্ত দেব। তবুও এই দেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে। তোমাদের কাছে দেশকে আমানত রাখলাম বাবা।

শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা বেগমকে সারজিসের কাছে বলতে শোনা যায়, আমার একটা মাত্র মেয়ে রাইসার বয়স ৮ বছর। গত বছর রাইসার বাবা (ইউসুফ) ঢাকার শনিরআখড়ায় নিহত হন। আমি একমাত্র মেয়েটাকে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমরা শুধু রক্তের বিচার চাই। এ সময় সকলকে সান্ত্বনা দেন সারজিস। পরে হোটেলটির হলরুমে কুমিল্লার সকল শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন সারজিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD