1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লায় লাইনচ্যুত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লায় লাইনচ্যুত

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

 

নেকবর হোসেন

সিলেট থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেন কুমিল্লায় লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনের সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আউটার

রেলওয়ের কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লিয়াকত আলী আরও বলেন, “উদ্ধার কাজ শেষ হলে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে এবং রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ট্রেন চলাচল করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD