1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজা উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

‎ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে গাঁজা পাচারকালে থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইসহ ৬টি গাছের চারার মূলের সাথে পেঁচানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালক দৌঁড়ে পালিয়ে গেলেও সিএনজি জব্দ করা হয়। থানা

সূত্রে জানা যায়, সহকারি পুলিশ সুপার মোঃ শাহিন এর নির্দেশে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স আমানউল্লাহ ও নুর মোহাম্মদ এর সহায়তায় (১৮ জুলাই) শুক্রবার মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ফলজ গাছের চারা পরিবহনের সময় গাড়ির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি ড্রাইভার সিএনজি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় সিএনজির ভেতর থেকে ৬টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারার মূলের সাথে পেঁচানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনে সিএনজি জব্দ করা হয়। থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD