1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৯৫; জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৯৫; জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৫ শতাংশ।

উপজেলার ৪০ টি বিদ্যালয় থেকে মোট ২,৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,০২৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৯৫৪ জন। এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। তবে উপজেলার কোনো বিদ্যালয়ই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।

একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার ২৯ টি মাদ্রাসা থেকে মোট ১,১৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১১ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বুড়িচং উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৮৯ জন। পাশের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদ্রাসা বোর্ডে পাশের হার তুলনামূলকভাবে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার তুলনামূলকভাবে কম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD