1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে তিন মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৫৯ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে তিন মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৫৯

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের টানা মাদকবিরোধী অভিযানে গত তিন মাসে (এপ্রিল-জুন) উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। মাদকবিরোধী এ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫৯ জন মাদক কারবারিকে, দায়ের করা হয়েছে ৪৬টি মামলা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ভারতের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এ উপজেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে তা প্রতিহত করছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন।

তিন মাসের অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা: ৪৭০ কেজি ১০০ গ্রাম, ইয়াবা: ১০,৭১৫ পিস, ফেনসিডিল: ২৯৯ বোতল ও বিদেশি মদ ৬ বোতল।

একই সময় মাদক কারবারে জড়িত ৫৯ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে।

মাদক শুধুমাত্র ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতিই করে না, এটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তরুণ সমাজ আজ সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধন এবং আইনের কঠোর প্রয়োগ।

ওসি মোহাম্মদ আজিজুল হক , “মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ ছাড়া মাদক দমন বা নির্মূল সম্ভব নয়।”তিনি , মাদকের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD