1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭৫০ জন প্রান্তিক কৃষক আমন ধান চাষের জন্য প্রণোদনা পেয়েছেন। এ প্রণোদনের আওতায় প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
বুধবার ( ২ জুলাই ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি বিভাগ এ প্রণোদনা বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, এই উদ্যোগের ফলে উপজেলার প্রান্তিক কৃষকরা লাভবান হবেন এবং আমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রুপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ছাত্র ৭৫০ প্রান্তিক কৃষকের মাঝে উফশী জাতের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়াও দেশীয় জাতের নিম বেল কাঁঠাল ও জামের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, উপজেলা প্রান্তিক কৃষকরা এ প্রণোদনা পেয়ে আমন আবাদে উচ্ছ্বসিত ও লাভবান হবেন। কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। যেকোনো ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD