1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৫৬ বার পঠিত

নেকবর হোসেন ।।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স প্যারাড গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন ভবন একাদশ বনাম শহীদ আরআই এবিএম আব্দুল হালিম ভবন একাদশ।হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীর্ঘ ৯০ মিনিটের খেলায় শেষ অবদি শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন ভবন একাদশ ৩-২ গোলে শহীদ আরআই এবিএম আব্দুল হালিম ভবন একাদশকে হারিয়ে জয়লাভ করে।

খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমবার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার,কুমিল্লা সদর সার্কেল মো: কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD